ঢাকা    বুধবার, ৩ জুন ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২ জুন ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে নবাগত ইউএনওর যোগদান

দুমকিতে নবাগত ইউএনওর যোগদান


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন ২০২৬


 দুমকিতে নবাগত ইউএনওর যোগদান

পটুয়াখালী: দুমকি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার,২ জুন বেলা ১১ টার দিকে আনুষ্ঠানিকভাবে তাকে উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দুমকিতে যোগদানের পূর্বে তিনি ভোলার দৌলতখান উপজেলায় অত্যন্ত সফলতার সাথে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্বভার গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নবাগত ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন,সরকারি সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ,সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে অর্পিত দায়িত্ব পালন জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ উপজেলার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৯:৩৪   ১৬ বার পঠিত  |      

----