ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জেলে চাল বিক্রির টাকা মোবাইল ব্যাংকিংয়ে চাইলেন বিএনপি নেতা

জেলে চাল বিক্রির টাকা মোবাইল ব্যাংকিংয়ে চাইলেন বিএনপি নেতা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন ২০২৬


 জেলে চাল বিক্রির টাকা মোবাইল ব্যাংকিংয়ে চাইলেন বিএনপি নেতা

পটুয়াখালী: জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল বিক্রি করে সেই টাকা মোবাইল ব্যাংকিংয়ে চাওয়ার অভিযোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিএনপির এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। ওই ব্যক্তির নাম হায়দার আলী শরীফ। তিনি উপজেলার রতনদী তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।
এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর উপজেলা বিএনপি এ সিদ্ধান্ত নেয়। গতকাল সোমবার রাতে অডিওটি ছড়িয়ে পড়ে। ওই অডিওতে হায়দার আলী শরীফকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আল্লামা মোস্তফাকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘ইউনিয়ন পরিষদের ডিউ থেকে আমার ডিউটাও সম্পন্ন করবেন। আমার মোবাইল নম্বরটি বিকাশ করা, এখানে টাকা পাঠিয়ে দেবেন।’
এ সময় ওই নেতার চাহিদার বিষয়ে জানতে চান প্রশাসনিক কর্মকর্তা। হায়দার আলী ৩০ কেজি ওজনের ১০ বস্তা চাল দাবি করেন। তবে সচিব তাঁকে দুই থেকে তিন বস্তা চাল দেওয়ার কথা বলেন। হায়দার আলী বলেন, ‘পরিষদে আপনার তো একটা ডিউ আছে, সেখান থেকে দিয়েন।’ সচিব কোনো ধরনের ‘ডিউ’ থাকার বিষয়টি সরাসরি নাকচ করলে হায়দার আলী ব্যক্তিগত পার্সেন্টেজ থেকে দেওয়ার প্রস্তাব করেন। পাশাপাশি চালগুলো বাইরে বিক্রি করে দেওয়ার কথাও বলেন। জবাবে সচিব জানান, সরকারি চাল বাইরে বিক্রির কোনো সুযোগ নেই। পরে ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ঈদুল আজহার আগে অতিদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্যসহায়তা কর্মসূচির (ভিজিএফ) আওতায় রতনদী-তালতলী ইউনিয়নের জেলেদের মধ্যে বিতরণের জন্য এসব চাল বরাদ্দ করা হয়।
অভিযোগের বিষয়ে হায়দার আলী শরীফ বলেন, ‘আমি নিজের জন্য চাল চাইনি। দলীয় নেতা-কর্মীদের জন্য সচিবের কাছে চাল চেয়েছিলাম। কিন্তু সচিব মোবাইল ফোনে কথোপকথন রেকর্ড করে আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন। এ বিষয়ে আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানাব।’
গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ খান বলেন, ‘সরকারি চাল ব্যক্তিগতভাবে চাওয়া এবং সেই চাল বিক্রির টাকা বিকাশে নেওয়ার বিষয়ে একটি অডিও আমাদের হাতে এসেছে। বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করে হায়দার আলী শরীফকে রতনদী-তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৭:১৫   ১২৮ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ