ঢাকা    শুক্রবার, ৫ জুন ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে নিখোঁজ শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার

ফুলপুরে নিখোঁজ শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬


ফুলপুরে নিখোঁজ শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার

ময়মনসিংহ: ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামে খেলতে গিয়ে নদীতে পড়ে মরিয়ম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সে ওই গ্রামের হারেজ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ৪ টার দিকে প্রতিদিনের মতোই বাড়ির পাশে খেলছিল ছোট্ট মরিয়ম।খেলতে খেলতে অসাবধানতাবশত সে বাড়ির পাশে পাশের মালঝি নদীতে পড়ে যায়।

পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করেন।দীর্ঘ অনুসন্ধানের পর আজ সকালে নদী থেকে মরিয়মের নিথর দেহ উদ্ধার করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ফিরোজ হোসেন জানান পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৩:২৪   ২৫ বার পঠিত  |         

----