ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ৪০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউখালীতে ৪০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬


কাউখালীতে ৪০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর: কাউখালীতে মাদকদ্রব্য সহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের শঙ্করপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন শঙ্করপুর গ্রামের আব্দুল বারেক তালুকদারের ছেলে জাকির হোসেন (৪৬)। পুলিশ তার বাড়ির নিকট থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
কাউখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার (৩ জুন)রাত সাড়ে দশটার দিকে এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল শঙ্করপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাকির হোসেনকে গাঁজাসহ আটক করা হয়।
কাউখালী থানার ওসি (তদন্ত) ইবাদ আলী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকির হোসেনকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান,এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার অভিযোগ ছিল।পুলিশ তাকে গ্রেফতার করায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৫:২১   ৬৯ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ