ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬


লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

ভোলা: লালমোহনে বেসরকারি উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটি (ডাস)-এর উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার আবুগঞ্জ বাজারে সংস্থার প্রধান কার্যালয়ে বিশেষ অনুদানভিত্তিক ছাগল পালন কর্মসূচির আওতায় উপকারভোগীদের জন্য ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ ও ছাগল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডাসের নির্বাহী পরিচালক মো. ইউনুছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সিফাত বিন সাদেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. মাসুদ।

বক্তারা বলেন, বিতরণকৃত ছাগলগুলোর যথাযথ পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে উপকারভোগীদের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। যারা সফলভাবে এই কার্যক্রম পরিচালনা করতে পারবেন, ভবিষ্যতে তাদের জন্য আরও উন্নয়নমূলক সহায়তার সুযোগ সৃষ্টি করা হবে।

আলোচনা সভা শেষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে অতিথিবৃন্দ ২৫ জন হতদরিদ্র উপকারভোগীর মাঝে মোট ৫০টি বকরী ছাগল বিতরণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৩:১২   ৬৮ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ