![]()
পাবনা: চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে শনিবার (৬ জুন) অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করে থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত দু’জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ চাটমোহর থানার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় পৌর সদরের কাজীপাড়া নার্সারি মোড় ও নতুন বাজার জার্দিস মোড় থেকে দুই মাদক সেবীকে আটক করে।
পরে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের রোববার পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।
আটককৃতরা হলেন, চাটমোহর পৌর সদরের কাজীপাড়া মহল্লার লেবু আলী শেখের ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও মধ্যশালিখা মহল্লার মৃত আমিরুল শেখের ছেলে নয়ন শেখ (৩৫)। আটককৃতদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, উপজেলা প্রশাসন ও থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। মাদকসেবী ও বিক্রেতাদের তথ্য দিয়ে থানা পুলিশ অথবা উপজেলা প্রশাসনকে সহযোগিতার অনুরোধ জানান তিনি।
এন/ এন
বাংলাদেশ সময়: ১৮:৪৪:১৮ ১০ বার পঠিত | ● কারাদণ্ড ● চাটমোহর ● মাদক সেবীর
----