ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » সরকারি খাল উদ্ধার ও খননের দাবিতে মানববন্ধন

সরকারি খাল উদ্ধার ও খননের দাবিতে মানববন্ধন


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ জুন ২০২৬


সরকারি খাল  উদ্ধার ও খননের দাবিতে  মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার পৌরসভা সদর পশ্চিম পাড়া দানা মিয়ার বাড়ি থেকে আলমনগর পর্যন্ত সরকারের এস এ খতিয়ানে ১৩৪১ দাগের খাস খতিয়ানের দীর্ঘ খালটি খনন ও উদ্ধারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। আজ রবিবার (৭/০৬) ভরাট হওয়া খালের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সরকারি এই খালটি ভরাট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী। পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষাকালে পুরো এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়।দীর্ঘ এ খালটির কিছু অংশ ময়লা আবর্জনায় ভরাট ও আর কিছু অংশ প্রভাবশালী ব্যক্তিরা ভরাট করে দখলে নিয়ে যায়। ফলে কোন প্রাকৃতিক দুর্যোগে কোথায় আগুন লাগলে নিভানোর পানি নেই, বর্ষাকালে অধিকাংশ এলাকা পানিতে ডুবে যাওযায় জনদুর্ভোগ চরমে উঠে। বক্তারা মানববন্ধনে আরো নানাহ দুর্ভোগের চিত্র তুলে ধরে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে গুরুত্বপূর্ণ এই খালটি খনন ও উদ্ধারের আশু প্রদ্ক্ষেপ গ্রহনের দাবী জানান।
মানববন্ধন শেষে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো: খায়ের মিয়া,মোঃ আব্দুল্লাহ মতিন, মোঃ আবুল কাশেম, মোহাম্মদ রজব আলী, মোহাম্মদ মনির মোল্লা, মোহাম্মদ আসলাম মিয়া, মোঃ হানিফ মিয়া, বাসির মিয়া প্রমূখ।
এ ব্যাপারে স্থানীয় সাংসদ এ্যাডভোকেট আবদুল মান্নান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচীর আওতায় এই খালসহ পৌর সদরের সবগুলো গুরুত্বপূর্ণ খাল উদ্ধারের পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪২:১১   ২৪৮ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার
● লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ভিডিও ভাইরাল
● বর্ষার আগেই নদীভাঙন রোধের ব্যবস্থা চান হাতিয়ার সহস্রাধিক মানুষ
● সাংবাদিক রুহুলের ওপর হামলার বিচার চেয়ে নবীনগরে মানববন্ধন
● ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল আনতে গিয়ে প্রাণ গেল দুই যমজ শিশুর



আর্কাইভ