ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগ কয়রার দফাদার মতিয়ারের বিরুদ্ধে • আলফাডাঙ্গায় এমপি ইলিয়াস মোল্লার সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা • এমপির নির্বাচনী বক্তব্যে করতালি, নিজকে বিএনপি নেতা দাবী ইউএনওর • তারাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত ইনডোর সেবা চালুর আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর • বর্ষার আগেই নদীভাঙন রোধের ব্যবস্থা চান হাতিয়ার সহস্রাধিক মানুষ • ২৫ বছরেও সংযোগ সড়ক হয়নি,পরিত্যক্ত অবস্থায় সেতু • ৮৪ শতাংশ জমি দান, দাতা সদস্যের নাম বাদ ও বেতন বন্ধের অভিযোগ • থানার লকাপে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রেপ্তার; ডিউটি অফিসার ক্লোজ • কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আটক ২ • ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬, দুজনের কারাদণ্ড এক বছর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বর্ষার আগেই নদীভাঙন রোধের ব্যবস্থা চান হাতিয়ার সহস্রাধিক মানুষ

বর্ষার আগেই নদীভাঙন রোধের ব্যবস্থা চান হাতিয়ার সহস্রাধিক মানুষ


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


বর্ষার আগেই নদীভাঙন রোধের ব্যবস্থা চান হাতিয়ার সহস্রাধিক মানুষ

নোয়াখালী: নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন হাতিয়ার নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। শনিবার উপজেলার নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামের নদীতীরে দাঁড়িয়ে তাঁরা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, গত নির্বাচনের আগে একটি রাজনৈতিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান হাতিয়ায় নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। তাঁরা চান, প্রধানমন্ত্রী তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন।

বক্তারা আরও বলেন, হাতিয়ায় নদীভাঙন অব্যাহত রয়েছে। বিশেষ করে উপজেলার উত্তরাঞ্চলের নলচিরা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এখন ভাঙনের মুখে। আগামী বর্ষার আগে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পুরো নলচিরা ইউনিয়ন নদীতে বিলীন হয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে তাঁরা দ্রুত নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য, মসজিদের ইমাম, শিক্ষক, শিক্ষার্থী এবং নলচিরা ইউনিয়নের নয়টি গ্রামের প্রায় সহস্রাধিক নারী-পুরুষ।

বাংলাদেশ সময়: ১৮:০০:০৩   ২ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● বর্ষার আগেই নদীভাঙন রোধের ব্যবস্থা চান হাতিয়ার সহস্রাধিক মানুষ
● সাংবাদিক রুহুলের ওপর হামলার বিচার চেয়ে নবীনগরে মানববন্ধন
● ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল আনতে গিয়ে প্রাণ গেল দুই যমজ শিশুর
● হিমছড়ি সৈকতে গোসলে নেমে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ ২
● নবীনগরে জমি দখলের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে, মাছ লুটের দাবি



আর্কাইভ