ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » বর্ষার আগেই নদীভাঙন রোধের ব্যবস্থা চান হাতিয়ার সহস্রাধিক মানুষ

বর্ষার আগেই নদীভাঙন রোধের ব্যবস্থা চান হাতিয়ার সহস্রাধিক মানুষ


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


বর্ষার আগেই নদীভাঙন রোধের ব্যবস্থা চান হাতিয়ার সহস্রাধিক মানুষ

নোয়াখালী: নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন হাতিয়ার নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। শনিবার উপজেলার নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামের নদীতীরে দাঁড়িয়ে তাঁরা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, গত নির্বাচনের আগে একটি রাজনৈতিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান হাতিয়ায় নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। তাঁরা চান, প্রধানমন্ত্রী তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন।

বক্তারা আরও বলেন, হাতিয়ায় নদীভাঙন অব্যাহত রয়েছে। বিশেষ করে উপজেলার উত্তরাঞ্চলের নলচিরা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এখন ভাঙনের মুখে। আগামী বর্ষার আগে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পুরো নলচিরা ইউনিয়ন নদীতে বিলীন হয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে তাঁরা দ্রুত নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য, মসজিদের ইমাম, শিক্ষক, শিক্ষার্থী এবং নলচিরা ইউনিয়নের নয়টি গ্রামের প্রায় সহস্রাধিক নারী-পুরুষ।

বাংলাদেশ সময়: ১৮:০০:০৩   ৬ বার পঠিত  | ●   ●   ●   ●