![]()
গাজীপুর: কালীগঞ্জে সিএনজি চালক ও যাত্রীর ছদ্মবেশে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, টঙ্গীর একটি কোম্পানীতে ৬ জুন সকালে চাকুরীর ইন্টারভিউ দেওয়ার জন্য নরসিংদীর পলাশ থানার ব্রাক্ষণপাড়া গ্রামের হারুন আহমেদ নাসিরের কন্যা ইসরাত আহমেদ শোভা ৫ জুন রাতে পাঁচদোনা সিএনজি স্ট্যান্ড হতে একটি সিএনজি রিজার্ভ করে রওনা দেয়। রাত সাড়ে নয়টায় সিএনজিটি কালীগঞ্জের বালীগাঁও বাইপাসে পৌছলে চালক অজ্ঞাত এক ব্যক্তিকে সিএনজিতে তুলে।
এসময় শোভা প্রতিবাদ করলে অজ্ঞাতনামা ব্যক্তি তার গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে চুপ করিয়ে দেয়। পরে শোভার গায়ে থাকা প্রায় সোয়া দুই ভরি ওজনের স্বর্ণালংকার ও একটি ১৬ প্রো ম্যাক্স আইফোন ছিনিয়ে নিয়ে তাকে বাইপাস মোড়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়। কালীগঞ্জ থানা পুলিশ ৯৯৯ থেকে কল পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে শোভাকে উদ্ধার করে।
শোভাকে উদ্ধারের পরদিন পুলিশ পাঁচদোনা সিএনজি স্ট্যান্ডে খোঁজ নিয়া পলাশ থানার ঘোড়াশাল আলীরটেক গ্রামের ফিরোজ মিয়ার পুত্র সিএনজি চালক আরমান মিয়া (২৮) কে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আরমান ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার সঙ্গী অজ্ঞাতনামা যাত্রীবেশে ছিনতাইকারীর নাম শায়ন ওরফে চয়ন (২৯) বলে জানায়।
পরে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিটি (রেজি নং-গাজীপুর-থ-১২-০৮১১) আটক ও শোভার ছিনতাইকৃত স্বর্ণালংকারের মধ্যে একটি স্বর্ণের আংটি, দুই জোড়া স্বর্ণের কানের দুল এবং মোবাইল ফোনটি উদ্ধার করে। এ ঘটনায় ইসরাত আহমেদ শোভা বাদী হয়ে ৬ জুন কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ৭) দায়ের করেন।
কালীগঞ্জ থানার ওসি মোঃ জাকির হোসেন জানান, তাৎক্ষনিক তৎপর হয়ে দ্রæত সময়ের মধ্যে ছিনতায়ের ঘটনায় জড়িত আসামী ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার করতে সম্ভব হই। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:২৬:০০ ১৫ বার পঠিত | ● কালীগঞ্জ ● চালক ● ছিনতাই ● বেশে
----