ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বরগুনায় তালতলীতে বজ্রপাতে জেলের মৃত্যু

বরগুনায় তালতলীতে বজ্রপাতে জেলের মৃত্যু


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: রবিবার, ৭ জুন ২০২৬


বরগুনায় তালতলীতে বজ্রপাতে  জেলের মৃত্যু
বরগুনা: তালতলীতে বজ্রাপাতে অলিউল্লাহ ফরাজী (১৬) নামে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার সময় তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নের পচাঁকোড়ালিয়া স্লুইসগেট সংলগ্ন পায়রা নদীতে এ ঘটনা ঘটে। নিহত অলিউল্লাহ ফরাজী তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া স্লুইসগেট এলাকার লোকমান ফরাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মাছ ধরার জন্য নৌকাযোগে পায়রা নদীতে বড়শি ফেলতে যান বাবা লোকমান ফরাজী ও ছেলে অলিউল্লাহ। সকাল ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে ছেলে অলিউল্লাহ বজ্রপাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। নৌকায় থাকা বাবা লোকমান ফরাজী দ্রুত অচেতন ছেলেকে নিয়ে নদীর কিনারে আসেন। এবং স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার করে তাকে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবা লোকমান ফরাজী কান্না জড়িত কন্ঠে বলেন, সকালে ছেলে এবং আমি পায়রা নদীতে মাছ ধরতে যাই। হালকা বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হলে ছেলে নৌকাতেই অচেতন হয়ে পরেন। এসময় আমি দ্রুত কিনারে এসে আমতলী হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পর ডাক্তারা তাকে মৃত ঘোষণা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২০:৫২   ৮১ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন
লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার
লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন
কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন
বাউফলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান



আর্কাইভ