ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শণ

কাঁঠালিয়ায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শণ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬


কাঁঠালিয়ায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শণ
ঝালকাঠি: কাঁঠালিয়ায় শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্পের প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১২ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ প্রদর্শণী অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আমিনুল ইসলাম খান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. এইচ এম জামসেদ আজাদ, উপজেলা সহকারী প্রোগ্রামার (মাধ্যমিক) মো. রেজওয়ানুল হক, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের (দায়িত্বপ্রাপ্ত) অধ্যক্ষ মো. সাইদুর রহমান, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম, বলতলা কৈখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. ওবায়েদুল হক, সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, কাঁঠালিয়া পাইলট গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো.নজরুল ইসলাম, আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শা¥মীম মোল্লা, আওরাবুনিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রী, চেঁচরী রামপুর মাধ্যমিক বিদ্যারযের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান ও শিক্ষার্থী মাইশা আক্তার প্রমূখ।
উপজেলার ৩টি কলেজ ও ১০টি স্কুলসহ মোট ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। এতে আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয় প্রথম, কাঁঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজ দ্বিতীয় এবং আওরাবুনিয়া মডেল হাই স্কুল ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয় যৌথভাবে তৃতীয় হয়েছে। প্রদর্শণী শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৫০   ১০ বার পঠিত  |         

----