ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন

উলিপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬


 উলিপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন

কুড়িগ্রাম: ’মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিপি’র আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।

উপজেলা একাডেমিক সুপারভাইজার ও আয়োজক কমিটির সদস্য সচিব নুরে-ই-আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্যর প্রতিনিধি জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, উলিপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, হযরত ফাতিমা (রা.) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাফিজ রুহুল আমীন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি গবেষণামুখী ও সৃজনশীল চিন্তায় উদ্বুদ্ধ হতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু আবিষ্কার ও উদ্ভাবনের আগ্রহ সৃষ্টি করে এবং বাস্তব সমস্যার সমাধানে প্রযুক্তিনির্ভর চিন্তাভাবনা গড়ে তুলতে সহায়তা করে। তারা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে আরও বেশি উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়াও জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক আব্দুল মালেক, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, আয়োজক কমিটির সদস্য প্রভাষক আব্দুল্লাহ আল-আমিন, সহকারী শিক্ষক এহসানুল করিম প্রিন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধারণা উপস্থাপন করে।

দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ১৫টি স্টল প্রদর্শিত হয়। বিচারকদের মূল্যায়নে এন.এস. আমিন রেসিডেন্সিয়াল স্কুল প্রথম স্থান, উলিপুর সরকারি কলেজ দ্বিতীয় স্থান এবং উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ী দলগুলোর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৪৫   ৯১ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন
রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু
ডিমলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার
উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু



আর্কাইভ