ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » তারাবাড়িয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত

তারাবাড়িয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬


তারাবাড়িয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত

পাবনা: সুজানগর-পাবনা সড়কের তারাবাড়ীয়া বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাজ্জাদ মন্ডল নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় জুলফিকার নামে অপর এক ব্যক্তি আহত হন। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর একটার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায় সুজানগর বাজার থেকে দুই ব্যক্তি মোটরসাইকেল যোগে নিজ বাড়ি সাদল্লাপুর যাওয়ার পথে একটি মাইক্রোবাস চাপা দিলে মোটরসাইকেল থেকে ওই দুই যুবক সিটকে আরেকটি পিকআপ ভ্যানের নিচে পড়ে যায় এ সময় ঘটনাস্থলেই কলেজ ছাত্র সাজ্জাদ নিহত হন। নিহতের বাড়ি পাবনা সদর উপজেলার সাদল্লাপুর কারিগর পাড়া গ্রামে।

নিহত সাজ্জাদ(২৬) পাবনা কলেজের শিক্ষার্থী , তার পিতার নাম রেন্টু মন্ডল।

জুলফিকার নামে আহত অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত ব্যক্তির পিতার নাম নূর হোসেন বিশু, বাড়ি সাদুল্লাপুর কারিগর পাড়া এলাকায়। আহত এবং নিহত দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:২৪:২৪   ১১২ বার পঠিত  |