ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে জমিজমা বিরোধে ড্রেজার-পাইপ ভাঙচুর

লালমোহনে জমিজমা বিরোধে ড্রেজার-পাইপ ভাঙচুর


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬


লালমোহনে জমিজমা বিরোধে ড্রেজার-পাইপ ভাঙচুর

ভোলা: লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কাদিরাবাদ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি ড্রেজার মেশিন ও পাইপ ভাঙচুর করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের এই হামলায় প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ছিদ্দিকুর রহমান ও তার পরিবার।

ভুক্তভোগী ছিদ্দিকুর রহমান জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের পৈত্রিক জমি জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সালিশ-ফয়সালার মাধ্যমে প্রতিপক্ষরা কিছু জমি ছেড়ে দিলে, সেখানে তারা বসতঘর নির্মাণ করেন। কিন্তু ঘরটির চারপাশ নিচু হওয়ায় বর্ষা ও স্বাভাবিক সময়ে পানি জমে থাকত।

এই জমি গুলো আমাদের সকল কাগজপত্র রয়েছে, তার পরেও তারা আমাদের কে নানা ভাবে হয়রানি করে। ঘরের চারপাশের জলাবদ্ধতা নিরসনের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে তারা জমিটি ভরাটের সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী একটি ড্রেজার মেশিন এনে পাশের বাড়ির পুকুর থেকে মাটি ভরাটের কাজ শুরু করা হয়।

কিন্তু মাটি ভরাটের কাজ শুরু হতেই স্থানীয় কবির, আবুল বাশার, শহিদ, ওহিদ এবং সুলতান আহমদসহ একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা ভরাট কাজে নিয়োজিত ড্রেজার মেশিন এবং এর বিপুল পরিমাণ পাইপ এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়। এতে ঘটনাস্থলেই কয়েক লক্ষ টাকার ক্ষতিসাধন হয়।

ভুক্তভোগী ছিদ্দিকুর রহমান আরো বলেন,”আমাদের বৈধ জমিতে পানি জমে থাকায় আমরা মাটি ভরাটের কাজ করছিলাম। কিন্তু কেন তারা হঠাৎ আমাদের ওপর এই বর্বর হামলা চালালো এবং ড্রেজার-পাইপ ভাঙচুর করলো, তা আমরা জানি না। আমরা এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।”

এই বিষয়ে অভিযুক্ত কবির গংদের সাথে মোবাইলে যোগাযোগ করলে ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউল ইসলাম বলেন, জমিজমা বিরোধ নিয়ে হামলার অভিযোগ পেয়েছি তদন্ত চলছে, ড্রেজার মিশনে বিষয়ে ও লিখিত অভিযোগ পাওয়া গেলে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:২২:১০   ৬৪ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ