ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
দেশের কল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব: মির্জা ফখরুল আমতলীতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ফরিদপুর চিনিকলে তিনদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ শুরু কাউখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সুজানগরে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত শিশু শিক্ষার্থীরা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে দুই হাত হারানো নূরুল আমিন পেলো নতুন ঘর ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান নাজিরপুরে জরাজীর্ণ বসতঘরের ছেঁড়া ছাউনি নিয়ে বেঁচে থাকা রহমানের পাশে দাঁড়ালেন: মাসুদ সাঈদী এমপি রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তারাবাড়িয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন:ফজলুল হক মিলন এমপি

রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন:ফজলুল হক মিলন এমপি


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬


রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন:ফজলুল হক মিলন এমপি
গাজীপুর-৫ আসন: সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক বলেছেন, রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আমি জনগনের কামলা। জনগনের জন্য কামলা দেওয়াই আমার কাজ।
আপনারা আন্দোলন, সংগ্রাম করেছেন। শত ত্যাগ শিকার করে আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। আমিও জনগনের চাকর। তাই সকলের মতামত, সকলের চিন্তা - চেতনা ও ভালো-মন্দ যাচাই করে আমাকে পথ চলতে হবে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেছেন। জীবনের শেষ মুর্হুত পর্যন্ত তিনি আপোষ করেননি। আপোষ না করায় তিনি জেল খেটেছেন। গতকাল শুক্রবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সাংসদ ফজলুল হক মিলন এসব কথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( এসইডিপি) এর অধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট কর্তৃক আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান মেলায় প্রতিপাদ্য বিষয় ছিল ” মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ “।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম।

এর আগে প্রধান অতিথি উপজেলার ১৩ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান স্টল ঘুরে দেখেন। এরপর উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের নিয়ে নৃত্য পরিবেশিত হয়। পরে উপজেলা পর্যায়ে স্টার্ট আপ, সাইন্স প্রজেক্ট এন্ড ইননোভাটেশন আইডিয়া সোকেসিং প্রোগ্রামে অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করায় খৈকড়া উচ্চ বিদ্যালয়, সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ এবং সাওরাইদ উচ্চ বিদ্যালয়কে সুশিক্ষায় উদ্বোধনী মেধাবী পুরস্কার প্রদান করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সোলায়মান আলম ও খাইরুল আহসান মিন্টু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহমুদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা প্রকৌশলী সাইফুল ইসলাম শাকিল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১৯:১৩   ৪ বার পঠিত  |   

----





ঢাকা থেকে আরও...


ফরিদপুর চিনিকলে তিনদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ শুরু
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন:ফজলুল হক মিলন এমপি
মাদরাসার শিশু শিক্ষার্থীকে গরুর রশিতে বেঁধে নির্যাতনের অভিযোগ
ভূঞাপুরের যুবক অস্ত্রসহ ঢাকায় আটক
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে দোহারে বিজ্ঞান-প্রযুক্তি মেলা



আর্কাইভ