ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
শাপলার বিলে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ছুরিকাঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন বিশ্বকাপ নিয়ে সব সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো বাংলাদেশে শুটিং করতে এসে মারামারি, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন নোরা ফাতেহি ইসিতে বিএনপি দলীয় ব্যক্তির নিয়োগ বাতিল দাবি জামায়াতের ফুলপুর মিনি পার্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য বিদায়ী ইউএনওর ফুলপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৩ হাজার টাকা জরিমানা রেলওয়ের সরকারি জমিতে অবৈধ মাটি কাটার মহোৎসব,ঝুঁকিতে হার্ডিং ব্রিজের খাল খননের উদ্বৃত্ত টাকা ফেরত দিয়ে প্রসংশায় ভাসছেন মহম্মদপুরের ইউএনও


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মাদরাসার শিশু শিক্ষার্থীকে গরুর রশিতে বেঁধে নির্যাতনের অভিযোগ

মাদরাসার শিশু শিক্ষার্থীকে গরুর রশিতে বেঁধে নির্যাতনের অভিযোগ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬


 আলফাডাঙ্গায় মাদরাসার শিশু শিক্ষার্থীকে গরুর রশিতে বেঁধে নির্যাতনের অভিযোগ
ফরিদপুর: গরুর রশি গলায় বেঁধে গরুসহ ছেড়ে দেওয়া হয় শিশু তামিম ইসলামকে। গরুটি দৌড় দিলে তামিমের গলায় রশি পেচিয়ে গলা আটকে আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তামিম ইসলামের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলায়। সে আলফাডাঙ্গা পৌরসভার নওয়াপাড়া গ্রামে চেরাগ আলীর বাড়িতে লজিং থেকে স্থানীয় মাদরাসায় লেখাপড়া করতেন। এ ঘটনার সাথে জড়িত কাওছার মৃধাকে শুক্রবার দুপুরে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, আলফাডাঙ্গা পৌরসভার নওয়াপাড়ার মারকাজুল কুরআন মাদরাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী তামিম ইসলাম (১০) বৃহস্পতিবার বিকেলে মাদরাসার বাউন্ডারীর মধ্যে স্থানীয় কাওছার মৃধার গরু প্রবেষ করে গাছ খেতে থাকলে তামিম গরুটিকে তাড়িয়ে দেয়। এতে গরুর মালিক কাওছার মৃধা ক্ষিপ্ত হয়ে তামিমকে সেই গরুর রশি দিয়ে গরুর সাথে বেঁধে ছেড়ে দেয়।

তামিমকে নিয়ে গরু দৌড় দেয়। তামিমের গলায় রশি জড়িয়ে যায়, সে চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তামিমকে উদ্ধার করে। আহত তামিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রশির চাপে তামিমের গলায় দাগ বসে যায়। এ ঘটনায় এলাকায় অনেক লোকজন বিচারের দাবি তোলে। পরদিন শুক্রবার সকালে স্থানীয় কুচিয়াগ্রাম ও নওয়াপাড়া দুই গ্রামের লোকজন সালিশ করতে ব্যর্থ হয়। ঘটনার সাথে জড়িত কাওছার মৃধার বিচারের দাবিতে শুক্রবার বিকেলে মানবন্ধন ও বিক্ষোভ করতে চায় স্থানীয় যুবসমাজ। এরমধ্যে দুপুরেই পুলিশ কাওছার মৃধাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় নওয়াপাড়া গ্রামের বাসিন্দা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম সোহাগসহ অনেক যুবক জানান, এ নৃশংস ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এর বিচার দাবি করছি প্রশাসনের কাছে। একজন কোমলমতি শিশুর ওপর এ ধরনের নির্যাতন কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। শিশু নির্যাতনের বিচারের দাবিতে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচির কথা বলেছেন একাধিক যুবক।
নওয়াপাাড়া গ্রামের লজিং মালিক চেরাগ আলী বলেন, আমার বাড়িতে তামিম নামের ছেলেটি থাকতো সে ছিল আমার সন্তানের মতো। এ ঘটনার বিচার চাই।
মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য আসাদুজ্জামান বলেন, ব্যবসার কাজে আমি দুরে আছি। তামিম আমাদের মাদরাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী। এবছরই মাদরাসাটা চালু করেছি। তামিমের ঘটনায় নওয়াপাড়া ও কুচিয়াগ্রামের মুরব্বীদের বিচারের ভার দেওয়া হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ট বিচার দাবি করেছেন।
কাওছার মৃধার ছোট ভাই বিশু মৃধা জানান, আমার বড় ভাইয়ের সাথে কি ঘটেছে আমি কিছুই জানি না। পুলিশ আমার ভাইকে আটক করেছে। আশা করি তারা তদন্ত করবেন। যদি আমার বড় ভাই অপরাধী হয়ে থাকে অবশ্যই তার বিচার চাই।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান জানান, শিশু নির্যাতনের ঘটনায় কাওছার মৃধা নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এখনও কেউ মামলা করেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫২:১২   ৪৯ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


মধুখালীতে টানা বৃষ্টিতে মরিচ চাষে ধস, দিশেহারা কৃষক
গাছের মগডাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলফাডাঙ্গায় সমাজসেবা কার্যালয়ে ভাঙচুর
আলফাডাঙ্গায় বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিকে সংবর্ধনা
ভূঞাপুরে ২ মাদক সেবীর জেল- জরিমানা



আর্কাইভ