ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুর মিনি পার্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য বিদায়ী ইউএনওর

ফুলপুর মিনি পার্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য বিদায়ী ইউএনওর


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬


ফুলপুর মিনি পার্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য বিদায়ী ইউএনওর

ময়মনসিংহ: ফুলপুর উপজেলা পরিষদের মিনি পার্ক সংস্কারকাজ ঘিরে দায়িত্বে অবহেলা ও কাজের ধীরগতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।

স্থানীয় সাংবাদিকের উদ্দেশ্য দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন,বিল পরিশোধ করা হলেও বাস্তবে কাজের কোনো অগ্রগতি চোখে পড়েনি।

তিনি উল্লেখ করেন,গত ৬ জুলাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি),অন্যান্য কর্মকর্তা এবং উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ মিনি পার্ক পরিদর্শন করা হয়।সে সময় পার্কের বেঞ্চ নিচু করা, ভাঙা টাইলস মেরামতসহ প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শেষ করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট প্রকৌশলীর অনুরোধে ঠিকাদারের একটি চলতি বিলও পরিশোধ করা হয়েছিল।

কিন্তু বিল ছাড় হওয়ার পরও সংস্কারকাজে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন বিদায়ী ইউএনও। তিনি জানান,প্রায় দুই মাস দায়িত্ব পালনকালে তিনি নিয়মিত সন্ধ্যার পর পার্কে গিয়ে কাজের অবস্থা পর্যবেক্ষণ করেছেন।কিন্তু সেখানে কোনো উল্লেখযোগ্য উন্নয়নকাজ দেখতে পাননি।

মোহাম্মদ ইউসুফ সাংবাদিকদের আরো জানান,উপজেলা পরিষদের প্রতিটি উন্নয়নকাজ তিনি সমান গুরুত্ব দিয়ে দেখেছেন।তবে সরকার নির্ধারিত বিধি অনুযায়ী সব কাজ বাস্তবায়নের দায়িত্ব ইউএনওর একার নয়,সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদেরও নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হয়।

তিনি আক্ষেপ করে বলেন,একটা ঠিকাদার কোনো কাজই আমাকে দেখাতে পারেনি।তারপরও উপজেলা প্রকৌশলীর অনুরোধে চলতি বিল দেওয়া হয়েছে।বিল দেওয়ার পরও কাজ হয়নি,নির্দেশনা দেওয়ার পরও কাজ হয়নি এটা দুঃখজনক।

ইউএনও আরও জানান,সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার পর সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীকে লিখিতভাবে চিঠি দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন,আগামী ১৯ তারিখের মধ্যে কাজ শেষ না হলে টেন্ডার বাতিল করে পুনরায় টেন্ডার আহ্বানের সুযোগ রয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:২৫:০৮   ১৬৫ বার পঠিত  |   







ময়মনসিংহ থেকে আরও...


৮ বছরের সাজিদ ৪ মাসে হাফেজ
নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩
ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
বৃক্ষ হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের



আর্কাইভ