ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
শাপলার বিলে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ছুরিকাঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন বিশ্বকাপ নিয়ে সব সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো বাংলাদেশে শুটিং করতে এসে মারামারি, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন নোরা ফাতেহি ইসিতে বিএনপি দলীয় ব্যক্তির নিয়োগ বাতিল দাবি জামায়াতের ফুলপুর মিনি পার্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য বিদায়ী ইউএনওর ফুলপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৩ হাজার টাকা জরিমানা রেলওয়ের সরকারি জমিতে অবৈধ মাটি কাটার মহোৎসব,ঝুঁকিতে হার্ডিং ব্রিজের খাল খননের উদ্বৃত্ত টাকা ফেরত দিয়ে প্রসংশায় ভাসছেন মহম্মদপুরের ইউএনও


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » বাংলাদেশে শুটিং করতে এসে মারামারি, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন নোরা ফাতেহি

বাংলাদেশে শুটিং করতে এসে মারামারি, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন নোরা ফাতেহি


বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬


বাংলাদেশে শুটিং করতে এসে মারামারি, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন নোরা ফাতেহি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি ক্যারিয়ারের শুরুর দিকের একটি তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের সুন্দরবনে একটি সিনেমার শুটিং করতে এসে এক সহ-অভিনেতার সঙ্গে হাতাহাতির ঘটনায় জড়িয়ে পড়েছিলেন।

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে অতিথি হয়ে সেই ঘটনার স্মৃতিচারণ করেন নোরা। তিনি জানান, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার শুটিং চলাকালেই এ ঘটনা ঘটে। ছবিটির উল্লেখযোগ্য অংশের শুটিং হয়েছিল বাংলাদেশের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে।

নোরার ভাষ্য, শুটিংয়ের সময় এক সহ-অভিনেতা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রথমে ওই অভিনেতাকে চড় মারেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে নোরা বলেন, “আমরা বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিং করছিলাম। সেখানে এক সহ-অভিনেতা খুবই অসভ্য ব্যবহার করছিল। তাই আমি ওকে চড় মেরেছিলাম।”

এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নোরার দাবি, পাল্টা ওই অভিনেতাও তাকে চড় মারেন এবং চুল টেনে ধরেন। জবাবে তিনিও ওই অভিনেতার চুল ধরে টান দেন। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিচালক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাটি স্মরণ করে নোরা বলেন, আমি আরও একবার ওকে চড় মারি। তারপর ও আমার চুল টানে। আমিও ওর চুল টেনে ধরি। এরপর বড় ঝগড়া বেঁধে যায়। শেষ পর্যন্ত পরিচালক এসে আমাদের থামান।

আলোচনার একপর্যায়ে উপস্থাপক কপিল শর্মা বিষয়টি নিয়ে রসিকতা করলে নোরা বলেন, সত্যি বলছি, লোকটার আচরণ একেবারে কুকুরের মতো ছিল।”

তবে পুরো ঘটনার বর্ণনা দিলেও সেই সহ-অভিনেতার নাম প্রকাশ করেননি নোরা ফাতেহি।

উল্লেখ্য, ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ ২০১৪ সালের একটি অ্যাডভেঞ্চার থ্রিলার চলচ্চিত্র। কমল সদানা পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ওই বছরের ৩১ অক্টোবর। এতে নোরা ফাতেহির পাশাপাশি অভিনয় করেছেন অভিনব শুক্ল, হিমর্শা বেঙ্কটসামী, অচিন্ত কৌর ও সুব্রত দত্ত।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:০৩   ৩ বার পঠিত  |







বিনোদন থেকে আরও...


বাংলাদেশে শুটিং করতে এসে মারামারি, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন নোরা ফাতেহি
অপু-বুবলীর আগে প্রথম প্রেম, তাকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব
ধীরে ধীরে নতুন এক মানুষ হয়ে উঠছি : মৌসুমী
ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া
ককরোচ পার্টির সমালোচনা করে তোপের মুখে কঙ্গনা



আর্কাইভ