ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

দুমকিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬


 দুমকিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

পটুয়াখালী: দুমকিতে শিশু শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মোঃ ইব্রাহীম নামের এক শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

সোমবার,২৭ জুলাই সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মাদরাসায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল ছয়টার দিকে শ্রীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ওই শিশু শিক্ষার্থীকে মাদরাসায় একা পেয়ে একটি কক্ষে ডেকে নেন শিক্ষক ইব্রাহীম। সেখানে তাকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে এ বিষয়ে কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখানো এবং পাঁচ টাকা দেওয়ার অভিযোগও রয়েছে।

ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে সবকিছু বলে। এরপর স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে দুমকি থানার পুলিশের কাছে সোপর্দ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক ইব্রাহীম। তার দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার এবং মিথ্যা অভিযোগে তাকে ফাসানো হচ্ছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন, ‘ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৩৬:৫১   ১৩৯ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন
লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার
লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন
কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন
বাউফলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান



আর্কাইভ