ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » জমিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার অভিযোগ, মামলা, আহত ২

জমিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার অভিযোগ, মামলা, আহত ২


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬


জমিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার অভিযোগ, মামলা, আহত ২

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে বায়নাকৃত একটি জমিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। হামলার ঘটনায় নবীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৬/০৭) বাড়াইল হিন্দু পাড়ার কবরস্থানের পাশে এ হামলার ঘটনাটি ঘটে। রাতেই মামলাটি দায়ের করা হয়।আহত জাহাঙ্গীর আলম, পিতা: শাহজাহান মিয়া, গ্রাম- বাড়াইল, ইউনিয়ন- সলিমগঞ্জ বাদী হয়ে ৩জনকে এজারভুক্ত আসামি করে এ মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম এর সাথে একই গ্রামের মাহবুব আলম সোহাগের জমি সংক্রান্ত ও সামাজিক টানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গত ২৬ জুলাই জাহাঙ্গীর আলম ও তার ভাই মো. নাসির উদ্দিন বাড়াইল হিন্দুপাড়া কবরস্থানের পাশে অবস্থিত বায়নাকৃত জমি দেখতে যান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অভিযুক্ত মাহবুব আলম সোহাগ (পিতা: আবু ইসাক), মোহাম্মদ আলী (পিতা: মানা মিয়া) ও মো. মাইনুদ্দিন (পিতা: আবুল কাশেম) তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় জাহাঙ্গীর আলমের হাতের বৃদ্ধাঙ্গুলিতে গুরুতর জখম হয়। এছাড়া মো. নাসির উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত এবং রক্তাক্ত খোলা জখমের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়।
এ ঘটনায় আহত জাহাঙ্গীর আলম হামলাকারী উক্ত তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।
এ ব্যাপারে নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৩:১৫   ৮৮ বার পঠিত  |         







চট্রগ্রাম থেকে আরও...


নবীনগর সাংবাদিক সমিতির যাত্রা শুরু
নবীনগর কৃষ্ণনগর মাদ্রাসার ছাত্রকে পৈশাচিক নির্যাতন, শিক্ষক আটক
বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা
হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক
নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫



আর্কাইভ