ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে পানিতে ডুবে নবম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু

চরফ্যাসনে পানিতে ডুবে নবম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু


শামিম খান
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬


চরফ্যাসনে পানিতে ডুবে নবম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু
ভোলা: চরফ্যাসনে ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে লাবীব মাহামুদ নামের এক নবম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে চরফ্যাসন ডাকবাংলো পুকুরে গোসলে করতে গিয়ে পানিতে নেমে তিনি নিখোঁজ হন। পরে চরফ্যাসন ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত লাবীব মাহামুদ চরফ্যাসন চৌকি জজ আদালতে কর্মরত আইনজীবি শিহাব মাহামুদের ছেলে ও চরফ্যাসন সরকারী টিবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী।

এদিকে মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে শিক্ষক ও সহপাঠিদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সন্তানকে হারিয়ে পরিবার জুড়ে চলছে শোকের মাতম।অপর দিকে শিক্ষার্থীর মৃত্যুর খবরে ঘটনাস্থাল পরিদর্শন শেষে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমনা আফরোজ।
নিহতের সহপাঠিরা জানান, স্কুলে ক্লাস শেষে অপর শিক্ষার্থীদের সঙ্গে ফুটবল খেলছিলো লাবীব। খেলা শেষে শিক্ষার্থীরা সবাই মিলে চরফ্যাসনের ডাকবাংলো পুকুরে গোসল করতে যান। অপর শিক্ষার্থীদের সঙ্গে লাবীব পুকুর ঝাঁপ দিয়ে তলিয়ে যান। তার সহপাঠিরা তৎখনিক তল্লাশি চালিয়ে তার কোন হসিদ না পেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মরত টিমের সদস্যরা পুকুরে তল্লাশি চালিয়ে তাকে সংঙ্গাহীন অবস্থায় উদ্ধার করে চরফ্যাসন হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
চরফ্যাসন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হাসান মাহামুদ জানান, হাসপাতালে আসার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
চরফ্যাসন থানার ওসি মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:২৯:২২   ৬৯ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন
লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার
লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন
কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন
বাউফলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান



আর্কাইভ