ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ছুরিকাঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার

নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ছুরিকাঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার


অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬


 নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ছুরিকাঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার

নওগাঁ: ধামইরহাটে পারিবারিক কলহের জেরে  স্বামীর ছুরিকাঘাতে মোসা. মনিরা বেগম (২৬) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় স্বামী মো. ফরহাদ হোসেনকে (২৮) আটক করেছে ধামইরহাট থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) দুপুরে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে। খুন হওয়া গৃহবধূ ধামাইরহাট উপজেলার উমার ইউনিয়নের অমরপুর গ্রামের মো. মাসুদ হোসেনের মেয়ে।

ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

নিহতের বোন মহসিনা বেগম জানান, তার দুলাভাই ফরহাদ হোসেন ঢাকায় রিকশা চালান এবং আমার বোন মনিরা বেগম তার দুই সন্তান নিয়ে আমার বাবার বাড়িতে বসবাস করেন।

সোমবার ভোর রাতে দুলাভাই ফরহাদ হোসেন ঢাকা থেকে আমাদের বাড়িতে আসেন। পরে চিকিৎসার জন্য আমি ও আমার বোনকে নিয়ে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই।

সেখানে বোনের সঙ্গে দুলাভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমার বোন মনিরাকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন দুলাভাই। এতে ঘটনাস্থলে মারা যায় সে।

তিনি আরও জানান, বেশ কিছুদিন ধরে আমার বোন-দুলাভাইয়ের মধ্যে সংসার জীবন নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল। তাদের সংসার জীবন খুব একটা ভালো ছিল না।’ কিন্তু কেন আমার বোনকে হত্যা করা হলো আমরা তা জানিনা। আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত মনিরা বেগমের বাবা মাসুদ হোসেন বাদী হয়ে অভিযুক্ত ফরহাদ হোসেনের বিরুদ্ধে ধামাইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বিকেলে তাকে নওগাঁ আদালতের সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:১২   ৬০ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেফতার
রামেক হাসপাতালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু
অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড
এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল
এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়



আর্কাইভ