![]()
ঢাকা: গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে ‘সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন)দোহার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের তৃণমূল পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্বল্প খরচে ও দ্রুত নিষ্পত্তিতে জনসচেতনতা বাড়াতে দেশজুড়ে নিয়মিত গ্রাম আদালত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন এনজিওর সমন্বয়ে আয়োজিত এসব কর্মশালায় গ্রাম আদালতের বিচারিক ক্ষমতা ও সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।গ্রাম আদালতের মূল উদ্দেশ্য ও সুবিধাসেবার মান, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়াই হলো মুল উদ্দেশ্য।এখানে খরচ ও সময় বলতে (আনুমানিক ১৫-৩০ দিনের মধ্যে) অল্প খরচে বিচার পাওয়া যায়। এখানে আইনজীবী নিয়োগের বিধান নেই।
অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, দোহার উপজেলা সহকারী কমিশনার ভুমি তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকি, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান টিপু, সাংবাদিক শামীম আরমান, সাংবাদিক রতন আহমেদ প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৩৫:৫৩ ৭ বার পঠিত | ● আদালত ● কর্মশালা ● দোহারে গ্রাম
----