ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নগরকান্দার ইউএনওর বদলির গুঞ্জনে হতাশ সাধারন মানুষ

নগরকান্দার ইউএনওর বদলির গুঞ্জনে হতাশ সাধারন মানুষ


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬


নগরকান্দার ইউএনওর বদলির গুঞ্জনে হতাশ সাধারন মানুষ
ফরিদপুর: নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ সাইফুল ইসলাম যোগদানের পর অল্প সময়ের মধ্যেই স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন বলে মনে করছেন অনেকেই। মাত্র দুই-তিন মাসের কর্মকাল হলেও তিনি প্রশাসনিক কার্যক্রমে সক্রিয়তা, জনসেবামুখী মনোভাব এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে সাধারণ মানুষের নজর কাড়তে সক্ষম হয়েছেন।

সম্প্রতি তাকে নিয়ে বদলির গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। তবে অনেকের মতে, এত স্বল্প সময়ে কোনো কর্মকর্তার কাজের পূর্ণ মূল্যায়ন করা সম্ভব না হলেও তিনি জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছেন।

স্থানীয়দের ভাষ্য, ইউএনও দায়িত্ব পালনের ক্ষেত্রে নিয়ম-নীতি মেনে চলাকে গুরুত্ব দিয়েছেন এবং কোনো ধরনের অনৈতিক চাপ বা প্রভাবকে প্রশ্রয় দেননি। ফলে কিছু অসন্তুষ্ট মহল তার বিরুদ্ধে নানা নেতিবাচক প্রচারণা চালানোর চেষ্টা করছে বলেও অভিযোগ রয়েছে।

অনেকেই মনে করেন, একজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা অবশ্যই তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। কিন্তু প্রমাণ ছাড়া আকার-ইঙ্গিতে কাউকে দোষারোপ করা দায়িত্বশীল আচরণ নয়। বিশেষ করে কোনো কর্মকর্তা বদলি হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে হঠাৎ করে নেতিবাচক প্রচারণা শুরু হওয়া নানা প্রশ্নের জন্ম দেয়।

সচেতন মহলের মতে, নগরকান্দার বর্তমান ইউএনও একজন শিক্ষিত, মেধাবী ও কর্মঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তিনি প্রশাসনকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে যেতে কাজ করেছেন বলেও অনেকে মনে করেন।

তাদের প্রত্যাশা, কোনো কর্মকর্তার মূল্যায়ন হবে তার কাজ, সততা ও জনসেবার ভিত্তিতে। গুজব বা ব্যক্তিগত স্বার্থের কারণে নয়, বরং বাস্তব তথ্য ও জনমতের আলোকে একজন সরকারি কর্মকর্তার কর্মকাণ্ড বিচার হওয়াই সমীচীন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, আমি নগরকান্দায় যোগদানের পর থেকে সরকারের নীতিমালা অনুযায়ী সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। একজন সরকারি কর্মকর্তা হিসেবে জনগণের সেবা করাই আমার প্রধান দায়িত্ব। কাজ করতে গেলে ভুল-ত্রুটি হতে পারে, তবে আমি সবসময় জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমার বিরুদ্ধে যদি কারও কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে সেটি যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য-প্রমাণসহ উপস্থাপন করার আহ্বান জানাই। গুজব বা অপপ্রচারের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি বিশ্বাস করি, আমার কাজই আমার পরিচয় বহন করবে।
তিনি আরও বলেন, নগরকান্দার মানুষের কাছ থেকে যে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। দায়িত্বে থাকাকালীন সময়েও জনগণের কল্যাণে কাজ করেছি এবং ভবিষ্যতেও যেখানে দায়িত্ব পালন করবো, সেখানেও একইভাবে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখবো।

বাংলাদেশ সময়: ২০:৪৯:৫৩   ৪ বার পঠিত  |      

----





ঢাকা থেকে আরও...


নগরকান্দার ইউএনওর বদলির গুঞ্জনে হতাশ সাধারন মানুষ
দোহারে গ্রাম আদালতের কর্মশালা
আড়াইহাজারে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ২
স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার,নির্যাতনের ভিডিও ভাইরাল
আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী ক্ষুরধার যুক্তি, চ্যাম্পিয়ন আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়



আর্কাইভ