ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পার্লামেন্ট মেম্বারস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন মাসুদ সাঈদী

পার্লামেন্ট মেম্বারস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন মাসুদ সাঈদী


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬


 পার্লামেন্ট মেম্বারস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন মাসুদ সাঈদী

পিরোজপুর: জাতীয় সংসদের সদস্যদের সমন্বয়ে গঠিত নতুন সংগঠন ‘পার্লামেন্ট মেম্বারস ক্লাবের (পিএমসি)’ যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

সোমবার (১৫ জুন) দুপুরে নবগঠিত সংগঠনের আত্মপ্রকাশ ও কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

জানা গেছে, সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সমন্বয়, সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরো গতিশীল করতে এ ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। ৫ বছর মেয়াদি এই কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন মাসুদ সাঈদী। তিনি ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করবেন। এছাড়া জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রধান উপদেষ্টা এবং বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

নবগঠিত পার্লামেন্ট মেম্বারস ক্লাব প্রসঙ্গে যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ সাঈদী বলেন, ‘এই ক্লাব সংসদ সদস্যদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করবে। পাশাপাশি ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

তিনি ক্লাবের কার্যক্রম সফল করতে সকল সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন এবং এ উদ্যোগকে জাতীয় সংসদের সদস্যদের মধ্যে আরো সুসম্পর্ক ও কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫২:২১   ১০০ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ