ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, গৃহকর্তা গুরুতর দগ্ধ নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলা, গুরুতর আহত ৫ হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজা‌রে পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা,আটক ২

আড়াইহাজা‌রে পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা,আটক ২


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


আড়াইহাজা‌রে পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা,আটক ২নারায়ণগঞ্জ: আড়াইহাজারে সন্দেহভাজন ব্যক্তিকে আটকের চেষ্টাকালে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। এ সময় পুলিশের একটি ওয়াকিটকি, কয়েকটি মোবাইল ফোন, একটি ব্যাগ ও একটি কটি (পুলিশি সরঞ্জাম) ছিনিয়ে নেওয়া হয়। পরে অভিযান চালিয়ে বেশিরভাগ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেল পাঁচটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার থানা এএসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল বালিয়াপাড়া বাজার এলাকায় যাওয়ার পথে দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হলে তাদের থামানোর চেষ্টা করে। এ সময় ওই দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাদের আটক করতে গেলে এলাকার মাদক কারবারি আমির হোসেন ওরফে সামা, সাহাদত হোসেন এবং তাদের অনুসারীরা পুলিশের কাজে বাধা দেয়।

একপর্যায়ে পুলিশ ও মাদককারবারিদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় মাদককারবারীর লোকজন জোরপূর্বক পুলিশের একটি ওয়াকিটকি, একটি মোবাইল ফোন, একটি ব্যাগ এবং ব্যাগে থাকা আরও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছে পুলিশ। এ সময়ে পুলিশ হামলাকারীদের হাত থেকে বাঁচতে পার্শ্ববর্তী খেলার মাঠে গিয়ে আশ্রয় নেয়। পরে খেলোয়াড়রা পুলিশদের আশ্রয় দিলে মাদককাররীরা পিছু হটে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় অভিযান চালায়। অভিযানে ছিনিয়ে নেওয়া ওয়াকিটকি, একটি মোবাইল ফোন ও পুলিশের ব্যবহৃত একটি কটি উদ্ধার করা হয়। এ সমযয় মাদক বিক্রেতাদের সহযোগী দুই নারীকে আটক করা হয়।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৩:৫০   ৯১ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ
আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন



আর্কাইভ