ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, গৃহকর্তা গুরুতর দগ্ধ নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলা, গুরুতর আহত ৫ হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় পরিবেশ বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন

কলমাকান্দায় পরিবেশ বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


 কলমাকান্দায় পরিবেশ বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন

নেত্রকোনা:পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় “মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অন এনভায়রনমেন্টাল ইস্যুজ” শীর্ষক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ইউএনও কনফারেন্স রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ট্রাইবেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মুকুট স্নাল-এর সভাপতিত্বে এবং সূচনা রুরাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণে গণমাধ্যমের কার্যকর ভূমিকা, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা, নদী ও জলাশয় রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা কেবল সরকারের একক দায়িত্ব নয়; বরং গণমাধ্যম, উন্নয়ন সংস্থা, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব। পরিবেশগত সংকট মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক জনমত গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মহাদেও নদ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বাবুল নাফাক, প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল হক তালুকদার, সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক পাঠান, সিনিয়র সাংবাদিক ফখরুল আলম খসরু এবং ট্রাইবেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুজিত মানখিন প্রমুখ।

অনুষ্ঠানে পানি ও নদী দূষণ নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের মিডিয়া অ্যাডভোকেসি কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

“পরিবেশ রক্ষা করি, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৮:৪৮   ১০২ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই
৮ বছরের সাজিদ ৪ মাসে হাফেজ
নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩
ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু



আর্কাইভ