ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, গৃহকর্তা গুরুতর দগ্ধ নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলা, গুরুতর আহত ৫ হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গলাচিপায় অবৈধ বালু উত্তোলনের ড্রাম ড্রেজার জব্দ

গলাচিপায় অবৈধ বালু উত্তোলনের ড্রাম ড্রেজার জব্দ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


 গলাচিপায় অবৈধ বালু উত্তোলনের ড্রাম ড্রেজার জব্দ

পটুয়াখালী: গলাচিপায় সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দেশীয় প্রযুক্তির ড্রাম ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা মোড় সংলগ্ন সরকারি খালে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিন দিয়ে তৈরি ড্রাম ড্রেজার ও প্রয়োজনীয় সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িত শ্রমিক সাগর (২৫)-কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত ড্রাম ড্রেজারের মালিক ফকু বিশ্বাস বলে জানা গেছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (অঃ দাঃ) আবুজর মোঃ ইজাজুল হক। তিনি বলেন, সরকারি খাল, নদী বা অন্য কোনো স্থান থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করা যাবে না। উপজেলার কোথাও এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩২:৪১   ৯৩ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন
প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও
পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ
চেঁচরী রামপুর ইউপি নির্বাচনে দোয়া চেয়ে মাহবুবের লিফলেট বিতরণ
কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর



আর্কাইভ