ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পটুুয়াখালীতে গাঁজা ও জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক

পটুুয়াখালীতে গাঁজা ও জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


 পটুুয়াখালীতে গাঁজা ও জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালী: জেলার সদর উপজেলায় অভিযান চালিয়ে ১১ কেজি ৫শ’ গ্রাম গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮।
র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেল থেকে পটুয়াখালী সদর থানার কালিকাপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সন্দেহভাজন ব্যক্তি মো. আসাদুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেয়া তথ্যের ভিত্তিতে এক জায়গা থেকে ৩০ হাজার টাকার সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়। পরে তার দেখানো অপর একটি স্থানে অভিযান চালিয়ে টেপ ও পলিথিনে মোড়ানো ১১ কেজি ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল নোট চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধার জাল নোট ও গাঁজাসহ তাকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জাল নোট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান বলেন, মাদক ও জাল নোটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৫৬   ৩১ বার পঠিত  |         

----