ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে ৫ ইটভাটাকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

ফুলপুরে ৫ ইটভাটাকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


ফুলপুরে ৫ ইটভাটাকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ: ফুলপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৫ ইটভাটাকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার ভাইটকান্দি ও ছনধরা ইউনিয়নে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।এ সময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহের সহকারী পরিচালক মোহাম্মদ আল মাহমুদ উপস্থিত ছিলেন।

অভিযানকালে খালেক ব্রিকস,নূর ব্রিকস,মদিনা ব্রিকস, মেঘনা ব্রিকস ও দেশ ব্রিকস নামের ৫টি ইটভাটার বৈধ ছাড়পত্র,লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়,পরিবেশের ভারসাম্য রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একই সঙ্গে আইন লঙ্ঘন করে পরিচালিত কোনো অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪০:০৯   ১৬ বার পঠিত  |      

----