ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, গৃহকর্তা গুরুতর দগ্ধ নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলা, গুরুতর আহত ৫ হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে শিশু চুরির অভিযোগে জনতার হাতে আটক ১, শিশু উদ্ধার

চাটমোহরে শিশু চুরির অভিযোগে জনতার হাতে আটক ১, শিশু উদ্ধার


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


চাটমোহরে শিশু চুরির অভিযোগে জনতার হাতে আটক ১, শিশু উদ্ধার
পাবনা: চাটমোহর রেল বাজার এলাকা থেকে ৪ বছরের এক শিশুকে চুরি করে নিয়ে যাবার সময় দোলং গ্রামে জনতার হাতে আরশেদ প্রামানিক (৩০) নামের এক ব্যক্তি আটক হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার অমৃতকুন্ডা (রেল বাজার) এলাকা থেকে শিশুটি চুরি হয়।

আটক ব্যক্তি হলেন, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার পূর্ব খাটিয়াবাড়ি গ্রামের ফজল প্রামানিকের ছেলে আরশেদ প্রামানিক।

উদ্ধারকৃত শিশু চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের কেস্টু দাসের ছেলে রাজদেব (৪)। আটক ব্যক্তি ও শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ বলছে, আটক আরশেদ মানসিক ভারসাম্যহীন। ফুলছড়ি এলাকায় আরশেদ পাগল বলে পরিচিত।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, চাটমোহর রেলবাজার (অমৃতকুন্ডা) এলাকায় শিশুটি খেলা করছিলো। সেখান থেকে আরশেদ শিশুটিকে চুরি করে নিয়ে যাচ্ছিল। চাটমোহর পৌর সদরের পাশে দোলং এলাকা দিয়ে যাওয়ার সময় শিশুটি জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। এসময় এলাকার লোকজন আরশেদকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে। তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় থানায় খবর দিলে পুলিশ গিয়ে থানায় নিয়ে আসে। এরমধ্যে শিশুটি মা-বাবা এসে শিশুটিকে সনাক্ত করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, উদ্ধারকৃত শিশু ও আটক ব্যক্তি পুলিশী হেফাজতে রয়েছে। আটক ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৩৬   ৯৮ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল
চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অন্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
সর্বস্তরের জনগণের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি সেলিম রেজা হাবিব
সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন
হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক



আর্কাইভ