ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলী জমি

ভূঞাপুরে নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলী জমি


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬


 ভূঞাপুরে নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলী জমি

টাঙ্গাইল: উজান ধেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও প্রবল বর্ষণে  ভূঞাপুরে যমুনা নদী ভাঙন দেখা দিয়েছে। ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের। ঝুঁকিতে রয়েছে ঢাকা- তারাকান্দি আন্ত:জেলা মহাসড়ক। ভাঙন রোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ।

ঢাকা- তারাকান্দি আন্ত:জেলা মহাসড়কের পাশে নলিন- শাখারিয়া এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ফলে ফসলের মাঠে পাট, তিল, কাউন, ধনিচাসহ বিভিন্ন ফসলের জমিতে ভাঙন শুরু হয়েছে। যদিও যমুনার প্রবল স্রোত এখনো শুরু হয় নাই, তবু আগাম জলে ভাঙন দেখা দিয়েছে। এই সব এলাকায় যমুনা নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলেও নদীতে ভাঙন দেখা দিয়েছে।

টাঙ্গাইলের ভূঞাপুর, কালিহাতী ও নাগরপুরের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। যমুনা নদীর পূ্র্ব পাড়ে একটি বাঁধ নির্মাণ এলাকার জনগণের দীর্ঘদিনের দাবী। স্থানীয়রা জানায়, আমরা দীর্ঘদিন যাবৎ এই বাঁধটি নির্মাণের দাবী জানিয়ে আসছি। এছাড়া অনেক বার মানববন্ধনও করেছি। কিন্তু দাবী পূরণ হয় নাই। তারা একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবী জানায়।
নলিন ও শাখারিয়ার ভাঙন রোধ ২৩৫ মিটার জিও ব্যাগ ফেলানো শুরু হয়েছে। কোথাও কোথাও সিসি ব্লক ধ্বসে যাচ্ছে। ভুক্তভোগীরা জানান, প্রতি বছর বন্যা শুরু হলে তখন ব্যবস্থা নেয়া হচ্ছে এবং জিও ব্যাগ ফেলানো হয়। অথচ শুকনা মৌসুমি পানি উন্নয়ন বোর্ড কোনো কাজ করে না।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, নদী ভাঙন রোধে প্রয়োজনীয় সিসি ব্লক ফেলানো হয়েছে। তারপরও কোথাও ভাঙন দেখা দিলে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৯:৩২   ১৭ বার পঠিত  |      

----