ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, গৃহকর্তা গুরুতর দগ্ধ নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলা, গুরুতর আহত ৫ হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গলাচিপায় হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গলাচিপায় হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬


 গলাচিপায় হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালী: গলাচিপায় অভিযান চালিয়ে ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৩টা ১৫ মিনিটে গলাচিপা উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের বাদুরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় ১০ পুরিয়া হেরোইনসহ জাহিদুল হাসান লোকমান (৩৫) ও মোঃ বশির হাওলাদার (৪০) নামে দুইজনকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত হেরোইন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৪:৫২   ১২২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন
প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও
পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ
চেঁচরী রামপুর ইউপি নির্বাচনে দোয়া চেয়ে মাহবুবের লিফলেট বিতরণ
কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর



আর্কাইভ