![]()
গাজীপুর: কালীগঞ্জে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বজ্রপাতে শারমিন আক্তার নামে এক মায়ের মৃত্যু হয়েছে। নিহত শারমিন উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের সৌদি আরব প্রবাসী রায়হান মিয়ার স্ত্রী। বুধবার (১৭ জুন) দুপুরে বেতুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ৯নং ওয়ার্ডের মেম্বার সোহরাব হোসেন জানান, বুধবার দুপুরে স্কুল ছুটির পর শারমিন তার দ্বিতীয় শ্রেণী পড়–য়া মেয়ে শাহিরা তাসনিমকে নিয়ে বের হয়। এই সময় মেয়ে দোকানির কাছ থেকে ঝাল মুড়ি কিনছে। শারমিন ভিডিও কলে প্রবাসে তার স্বামীর সাথে কথা বলছিলেন। এর কিছুক্ষণ পর বিকট শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাতে শারমিন মাটিতে লুটে পড়ে। তার হাতের মোবাইল জ¦লে যায়। গলায় স্বর্ণের চেইনটি পুড়ে কালো হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেছে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:২৪:০৩ ১৪ বার পঠিত | ● কালীগঞ্জ ● বজ্রপাত ● মা ● মৃত্যু
----