ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, গৃহকর্তা গুরুতর দগ্ধ নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলা, গুরুতর আহত ৫ হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, আটক ২

কালীগঞ্জে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, আটক ২


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬


কালীগঞ্জে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, আটক ২
গাজীপুর: কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে জাহিদ হাসান আনন্দ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকার ইউরো বাংলা গ্যাস ফ্যাক্টরি সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান আনন্দ উপজেলার মূলগাঁও চরপাড়া এলাকার আমিন মিয়ার পুত্র। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয়রা জানান, আনন্দ কয়েকজন সহযোগীকে নিয়ে ইউরো বাংলা গ্যাস ফ্যাক্টরির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরির চেষ্টা করেন। একটি লাইনের সংযোগ বিচ্ছিন্ন থাকায় তারা বৈদ্যুতিক খুঁটি থেকে তার কেটে সরিয়ে নেওয়ার সময় অসাবধানতাবশত সচল বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে যায়। এতে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই আনন্দের মৃত্যু হয়।

বুধবার স্থানীয়রা নিহত আনন্দর দুই সহযোগী আশিক ও খাইরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের কাছ থেকে চুরি করা তারও উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পল্লী বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িত দুইজনকে হেফাজতে নিয়ে চুরিকৃত তার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, যার নং ২৪। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং আটককৃতদের গাজীপুর আদালতে প্ররণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৯:২৯   ৮৭ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ
আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন



আর্কাইভ