![]()
কুষ্টিয়া: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনসহ তাদের দোসর আগুন সন্ত্রাসী জাসদের সকল নেতাকর্মীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ভেড়ামারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার সন্ধ্যার পর ভেড়ামারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি ভেড়ামারা বাসস্ট্যান্ডে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের সহযোগী জাসদের সন্ত্রাসীরা এলাকায় পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অবিলম্বে এসব চিহ্নিত সন্ত্রাসী ও দোসরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাধারণ জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ, সাবেক ছাত্রনেতা আব্দুল হাই আল হাদী, উপজেলা বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আকরাম, এবং কৃষক দলের সদস্য শফিকুল ইসলাম। এছাড়াও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ এই কর্মসূচিতে অংশ নেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৫১:০৬ ১০ বার পঠিত | ● বিএনপি ● বিক্ষোভ ● ভেড়ামারা
----