ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপি’র বিক্ষোভ

ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপি’র বিক্ষোভ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬


ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপি’র বিক্ষোভ

কুষ্টিয়া: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনসহ তাদের দোসর আগুন সন্ত্রাসী জাসদের সকল নেতাকর্মীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে  ভেড়ামারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার সন্ধ্যার পর ভেড়ামারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি ভেড়ামারা বাসস্ট্যান্ডে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের সহযোগী জাসদের সন্ত্রাসীরা এলাকায় পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অবিলম্বে এসব চিহ্নিত সন্ত্রাসী ও দোসরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাধারণ জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

‎উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ, সাবেক ছাত্রনেতা আব্দুল হাই আল হাদী, উপজেলা বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আকরাম, এবং কৃষক দলের সদস্য শফিকুল ইসলাম। এছাড়াও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ এই কর্মসূচিতে অংশ নেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫১:০৬   ৭৫ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি
ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ
৬ কোটি ৭৭ লাখ টাকার পৌর ভবন, চার বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ
কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ
ভেড়ামারায় দোতলা বাড়িতে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু



আর্কাইভ