![]()
টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামে হামলার শিকার ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুক্রবার (১৯ জুন) বিকেল ৫ টায় সহায়তা প্রদান করেন, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু।
উপজেলার জগৎপুরা ও পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার গোলপেচা দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অনেক ক্ষয়ক্ষতি এবং অনেক ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়।
ঘরবাড়ি হারিয়ে পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু ৩৪ টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৫৬:০৪ ৫৮ বার পঠিত | ● অর্থ সহায়তা ● প্রদান ● ভূঞাপুর
----