ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ: ফরিদা ইয়াসমিন এমপি

প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ: ফরিদা ইয়াসমিন এমপি


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬


প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ: ফরিদা ইয়াসমিন এমপি
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা প্রতিবন্ধী স্কুলে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন এমপি বলেন, “প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজের বোঝা নয়। তারা সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং আমাদের গর্বের সম্পদ। স্নেহ, মমতা, ভালোবাসা ও উপযুক্ত সুযোগ-সুবিধা পেলে তারাও দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।”
তিনি আরও বলেন, “প্রতিবন্ধী শিশুদের অবহেলা করে বা চার দেয়ালের মধ্যে আটকে রেখে একটি মানবিক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। একটি সাধারণ শিশুর মতো তাদেরও শিক্ষা, খেলাধুলা এবং প্রতিভা বিকাশের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তাহলেই তারা আত্মনির্ভরশীল ও মর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। আমাদের মনে রাখতে হবে, প্রতিবন্ধী শিশুরা এগিয়ে গেলে সমাজও এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন মহিষাডোরা প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মাহফুজ আল হাসান, ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খায়রুল আমিন, জেলা কৃষক দলের সদস্য শফিকুল ইসলাম ও মিজানুর রহমান।

সমাবেশটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা ফেরদৌস।
অনুষ্ঠান শেষে ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন ইনডোর ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী মহিষাডোরা প্রতিবন্ধী স্কুলের ছয়জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন প্রধান অতিথি।
এছাড়া বিদ্যালয়ের একজন শিক্ষার্থী বাংলাদেশ সরকারের সহযোগিতায় ইতালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করায় বিদ্যালয় পরিবার, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়।
মা ও অভিভাবক সমাবেশে বক্তারা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০০:০০   ৭৪ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি
ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ
৬ কোটি ৭৭ লাখ টাকার পৌর ভবন, চার বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ
কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ
ভেড়ামারায় দোতলা বাড়িতে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু



আর্কাইভ