ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুরে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬


 পিরোজপুরে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুর: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯জুন) সকাল ১০ টায় পিরোজপুর টাউন ক্লাব মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

খাদ্য সামগ্রী বিতরণকালে গাজী লাভলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দল সভাপতি আব্দুস সালাম বাতেন ও সাধারণ সমপাদক আফজাল হোসেন টিপু, বিএনপি নেতা মোঃ সাখাওয়াত হোসেন, জেলা যুবদল সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, সদর উপজেলা বিএনপি সদস্য গাজী কামরুজ্জামান শুভ্র প্রমুখ।

উল্লেখ্য, পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রায় ২ হাজার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবন, পিয়াজ, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০১:৫৪   ১১ বার পঠিত  |      

----