ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ তিন পুলিশ সদস্যকে গণপিটুনি

ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ তিন পুলিশ সদস্যকে গণপিটুনি


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬


ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ তিন পুলিশ সদস্যকে গণপিটুনিনারায়ণগঞ্জ: আড়াইহাজার ও সোনারগাঁও উপজেলার সীমান্তবর্তী শান্তিরবাজার এলাকায় ব্ল্যাকমেইল ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে তিন পুলিশ সদস্য গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে পুলিশ বলছে চোখ বেধে অমানবিক নির্যাতন উদ্দেশ্য প্রণীত কিনা তদন্ত করা হচ্ছে

আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মামুন, এসআই আমান ও কনস্টেবল কবির। তাঁরা কেরানীগঞ্জ থানা এলাকায় কর্মরত বলে পুলিশের সূত্র থেকে জানা যায়।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, ওই তিন পুলিশ সদস্য নিজেদের পরিচয় ব্যবহার করে বিভিন্ন সময় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। তবে এসব অভিযোগের বিষয়ে আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, ব্লাক মেইল করে অর্থআদায়ের কোন অভিযোগ থাকলে থানা পুলিশকে জানালে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হতো। পুলিশ সদস্যদেরে আটক করে চোখ বেধে নির্যতিনের উদ্দেশ্য প্রনীত কিনা এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে তাঁদের কর্মকাণ্ড নিয়ে এলাকায় নানা অভিযোগ ছিল। ঘটনার দিন তাঁদের সন্দেহজনক আচরণ দেখে এলাকাবাসী জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে অনেকে তাঁদের ভুয়া ডিবি পুলিশ সন্দেহে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাঁদের মারধর করে।

খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে। বর্তমানে তাঁরা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

এ ব্যপারে নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম গণমাধ্যমকে জানান, বিষয় সম্পর্কে তিনি অবগত রয়েছেন। তবে তারা কিভাবে ওই এলাকাতে গেলো এ ব্যপারে তদন্ত চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২০:১৪   ১৭ বার পঠিত  |      

----