ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াই লাখ টাকার অভাবে থমকে আছে শিশু মিনহাজের চিকিৎসা

আড়াই লাখ টাকার অভাবে থমকে আছে শিশু মিনহাজের চিকিৎসা


সালথা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬


 আড়াই লাখ টাকার অভাবে থমকে আছে শিশু মিনহাজের চিকিৎসা

ফরিদপুর: অন্য শিশুদের মতো দৌড়ঝাঁপ, খেলাধুলা কিংবা স্বাভাবিক শৈশব কাটানোর সুযোগ হয়নি ছয় বছর বয়সী মিনহাজের। জন্মের মাত্র ছয় মাস বয়স থেকেই খাদ্যনালী ও পেটের জটিল রোগে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত যন্ত্রণার সঙ্গে লড়াই করছে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের এই শিশু।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ছয় বছর ধরে বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি মিনহাজ। রোগের কারণে সে স্বাভাবিকভাবে মলত্যাগ করতে পারে না। প্রতিবারই ওষুধের মাধ্যমে কৃত্রিম উপায়ে মলত্যাগ করাতে হয়, যা তার জন্য অত্যন্ত কষ্টকর ও যন্ত্রণাদায়ক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক জটিলতাও বেড়ে চলেছে।

দীর্ঘদিন ধরে শিশু বিশেষজ্ঞ ডা. এসি পালের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। সম্প্রতি শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় চিকিৎসকেরা দ্রুত তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা ও জরুরি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।

চিকিৎসকদের ভাষ্যমতে, সময়মতো অস্ত্রোপচার করা গেলে মিনহাজ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তবে সেই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় আড়াই লাখ টাকা।

মিনহাজের বাবা জাকির খা একজন টিউবওয়েল মিস্ত্রি। দিন আনি দিন খাই ধরনের এই পরিবারের পক্ষে সন্তানের চিকিৎসার বিপুল ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সংসারের নিত্যপ্রয়োজন মেটাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে চিকিৎসার জন্য এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা তাদের জন্য দুঃস্বপ্নের মতো।

সন্তানের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় দিন কাটছে মা আলেয়া বেগমের। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার সন্তান জন্মের পর থেকেই কষ্ট পাচ্ছে। দ্রুত অপারেশন করানো না গেলে তার অবস্থা আরও জটিল হয়ে যেতে পারে। আমি সমাজের বিত্তবান, প্রবাসী ও সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমার সন্তান নতুন জীবন ফিরে পেতে পারে।

এন, আর

বাংলাদেশ সময়: ১৯:২৭:৪৭   ৭৬ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার
আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত
দোহারে ভেজাল দুধ বিক্রির দায়ে ৯ জনকে অর্থদণ্ড
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ



আর্কাইভ