![]()
ব্রাহ্মণবাড়িয়া:” সত্যের সেনানীরা নেবে নাকো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর পৌরসভা ও উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মীদের শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (২০/০৬) মহিলা কলেজ মিলনায়তনে দিনব্যাপী কর্মীদের শিক্ষাশিবির অনুষ্ঠানে পৌরসভা ও উপজেলা জমায়েতের ইউনিয়ন ও ওয়ার্ডের তৃণমূল নেতা/কর্মীরা অংশ নেয়।
দিনব্যাপী এই শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য মো: নজরুল ইসলাম খাদেম।
সভাপতিত্ব করেন, পৌর জামাতের সভাপতি মোখলেসুর রহমান।
প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মোঃ মোবারক হোসাইন,তিনি
ইসলামী আন্দোলনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। দিনব্যাপী এক টানা এই শিক্ষা শিবিরের উদ্বোধনী বক্তব্য রাখেন,বিশেষ অতিথি জেলা জামায়াতের সেক্রেটারি মো: আমিনুল ইসলাম। দারসুল কোরআন আখেরাত বিষয়ক বক্তব্য রাখেন, জেলা মজলিশে শুরা ও কর্ম পরিষদের সদস মাওলানা নাজমুল আলম আরিফ।
বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ সভাপতি জননেতা এডভোকেট আবদুল বাতেন, জেলা কর্ম পরিষদ সদস্য মো: সিরাজুল ইসলাম, মোঃ মোখলেছুর রহমান, পৌর আমীর মাওলানা মোঃ আব্দুল হালীম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতে ইসলামীর কর্মী পরিষদ সদস্য মাওলানা মোঃ নাজমুল আলম আরিফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ খুরশেদুল ইসলাম খোকন, পৌর সেক্রেটারি মো: সাইফুর রহমান বাশার, এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট শেখ মকবুল হোসেন, নাসির উদ্দিন, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোঃ মকবুল হোসাইন সহ উপজেলা এবং পৌর জামায়াতের নেতৃবৃন্দ। উক্ত কর্মী শিক্ষা শিবিরে ইসলামী সংগীত পরিবেশন, গ্রুপ ভিত্তিক বই আলোচনা ও সাধারণ প্রশ্ন উত্তর পর্বে দলের নীতি আদর্শ ও নৈতিকতা গুরুত্ব প্রদান করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:২৫:১৯ ২১ বার পঠিত | ● ইসলাম ● কর্মী ● জামায়ত ● দিনব্যাপী ● নবীনগর ● শিক্ষাশিবির
----