ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের • কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা • মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ • চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া • ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে? • পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার • ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন • মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া • নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » দীর্ঘ ৮ বছর উধাও থেকে বর্তমানে সরকারি সুপারিশ নামায় নাম লিখাতে মরিয়া শিক্ষক

দীর্ঘ ৮ বছর উধাও থেকে বর্তমানে সরকারি সুপারিশ নামায় নাম লিখাতে মরিয়া শিক্ষক


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬


 দীর্ঘ ৮ বছর উধাও থেকে বর্তমানে সরকারি সুপারিশ নামায় নাম লিখাতে মরিয়া শিক্ষক

ময়মনসিংহ: তারাকান্দা সরকারি কলেজের সাইদুল হক নামের এক শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘ প্রায় ৮ বছর কলেজে অনুপস্থিত থাকার পরও চাকরির ধারাবাহিকতা বজায় রেখে পুনরায় যোগদানের উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাইদুল হক দীর্ঘদিন ধরে কলেজে অনুপস্থিত। কলেজের বর্তমান অনেক শিক্ষক ও শিক্ষার্থী তাকে ব্যক্তিগতভাবে চেনেন না বলেও দাবি করেছেন। তাদের ভাষ্য, গত ৮ বছরের বেশি সময় তাকে কলেজে দেখা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি মামলার আসামি হিসেবে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে দেশ ত্যাগ করে দীর্ঘদিন কানাডায় অবস্থান করেছেন বলেও অভিযোগ রয়েছে। এদিকে ২০১৮ সালে কলেজটি সরকারিকরণ করা হলেও মামলাজনিত জটিলতা ও অনুপস্থিত থাকার কারণে তার নাম সরকারি সুপারিশ তালিকায় অন্তর্ভুক্ত হয়নি বলে জানা যায়। অভিযোগ রয়েছে, সম্প্রতি কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মোস্তাক মোহাম্মদ জাকারিয়া, সাইদুল হককে চাকরির ধারাবাহিকতা বজায় রেখে যোগদানের জন্য প্রথমে সুপারিশ করেন। পরবর্তীতে বর্তমান অধ্যক্ষ আফাজ উদ্দিন দায়িত্ব গ্রহণের পর তিনিও চাকরির ধারাবাহিকতা বজায় রেখে যোগদানের জন্য সুপারিশ করেন। কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল হাই বলেন,“সাইদুল হক দীর্ঘদিন কলেজে ছিলেন না। এতদিন অনুপস্থিত থাকার পরও তার চাকরির ধারাবাহিকতা কীভাবে বজায় থাকে, তা আমার বোধগম্য নয়।

” শিক্ষার্থী মামুন ফকির বলেন, “সাইদুল হক নামের কোনো শিক্ষককে আমরা কখনো কলেজে দেখিনি। তাকে চেনার প্রশ্নই আসে না।” চাকরির ধারাবাহিকতা বিষয়ে জানতে চাইলে জ্যেষ্ঠ শিক্ষক মোস্তাক মোহাম্মদ জাকারিয়া বলেন, “দীর্ঘদিন অনুপস্থিত থাকার পরও যদি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে চাকরির ধারাবাহিকতা বহাল থাকতে পারে।”এ বিষয়ে বর্তমান অধ্যক্ষ আফাজ উদ্দিন বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর একটি চিঠি ইস্যু করেছি। তবে সেটি তার যোগদানের সুপারিশ ছিল কি না, এ মুহূর্তে নিশ্চিতভাবে বলতে পারছি না।”

অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করেও সাইদুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।দীর্ঘদিন অনুপস্থিত থাকা একজন শিক্ষক কীভাবে চাকরির ধারাবাহিকতা বজায় রেখে পুনরায় যোগদানের সুযোগ পাচ্ছেন, তা নিয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে ঊর্ব্ধতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৭:৩৩   ১২৩ বার পঠিত  | ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ফেসবুক লাইভের বক্তব্যে উত্তেজনা, ভালুকায় নারী উদ্যোক্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ
● ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আহত ৭২ বছরের বাবা
● ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধ, ফসল ও গাছ কাটার অভিযোগে মানববন্ধন
● হাঁস নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত
● পাবনার সুজানগরে আগুনে ক্ষতিগ্রস্ত আট পরিবারকে শাড়ি দিলেন আজিম শেখ



আর্কাইভ