![]()
ঢাকার দোহার উপজেলার জহির চেয়ারম্যানের মোড় সংলগ্ন চর লটাখোলা মৌজায় অরুন ডাক্তারের বাড়ির আগে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ দোহার থানায় লিখিত অভিযোগ করেন প্রবাসী সবুজ হোসেনের স্ত্রী বিথী আক্তার (৩০)।
এ ঘটনায় দোহার থানা পুলিশের তাৎক্ষণিক টহল টীম ঘটনাস্থলে পৌঁছেলে দখলকারীরা দ্রুত সটকে পড়ে।
অভিযোগকারী বিথী আক্তার জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে দোহার পৌরসভার চর-লটাখোলা মৌজার অরুন ডাক্তারের বাড়ি সংলগ্ন এলাকায় ভুক্তভোগীদের নির্মাণাধীন ঘরবাড়িতে শেখ আনছের আলী(৪৫), শেখ বাচ্চু(৫৫) উভয় পিতা- বাদশা মিয়া,মো. আলম হোসেন(৪৫) পিতা- মোতালেব খাঁ,সর্ব সাং- চর লটাখোলা, এরা সংঘবদ্ধ হয়ে আরও অজ্ঞাত ১০/১২ জনের একটি দল কুড়াল, শাবল,দা নিয়ে জোরপূর্বক ইটের দেয়াল ও বসতঘরের স্থাপনা ভেঙে ফেলে। এ সময়ে তারা চিৎকার-চেচামেচিঁ করলে দখলদাররা তাদের কিল-ঘুষি দিয়ে বাড়ি থেকে বের করে দেন। এ সময়ে তারা দ্রুত থানায় উপস্থিতি হয়ে লিখিত অভিযোগ করেন তাদের নিরাপত্তা চেয়ে। এ সময়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক নির্দেশে তাৎক্ষণিক পুলিশের টহল টীম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে দোহার থানা সেকেন্ড অফিসার এস আই জীবন চন্দ্র জানান, আমরা পুলিশ টহল টীম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেলে অপরাধীরা দ্রুত পালিয়ে যায়। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ভুক্তভোগী পরিবারকে তাদের নিরাপদে বাড়ীতে পৌছেঁ দিয়েছি। প্রাথমিক তদন্ত সাপেক্ষে জানা যায়, অভিযোগকারী বিথী আক্তারের স্বামী প্রবাসে থাকেন।তার স্বামীর ফুপাতো ভাই তার মায়ের ওয়ারিশ সম্পত্তি থেকে প্রতিবেশী অভিযুক্তদের কাছে মাত্র ‘১৮ অযুতাংশ জমি বিক্রি করেন।এ নিয়ে স্থানীয় পর্যায়ে বিচার-সালিসি চলমান আছে। সবাইকে উপেক্ষা করে অভিযুক্তরা জমি দখল নিতে এমন ঘটনাটি ঘটিয়েছেন। ভুক্তভোগী পরিবার মামলা করতে চাইলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।
এ বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকেও পাওয়া যায় নাই। তবে অভিযুক্ত আলমের সাথে তার মোবাইল ফোনে কথা বলে জানান, তাদের ক্রয়কৃত সম্পত্তি দখল নিতে তারা এমনটি করেছেন। পাওনা জমি পেলে তারা কোন ঝামেলা করবেন না বলে জানান।
এ বিষয়ে স্থানীয় সালিসি বোর্ডের সভাপতি ও পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস জানান, আমরা উভয়পক্ষকে নিয়ে একে/ অপরের দাবী মিটানোর লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু প্রতিপক্ষ আমাদেও উপেক্ষা করেই এমন কান্ডটি ঘটিয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৫:২৫:৩২ ৪ বার পঠিত | ● চেষ্টা ● জমি . দখল ● দোহার