ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
![]()
ঢাকা: দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচার, শিষ্টাচার বহির্ভূত রাজনীতি ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা করেছে দোহার উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় উপজেলার করম আলী মোড় এলাকায় দোহার উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠন আয়োজিত দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচার, শিষ্টাচার বহির্ভূত রাজনীতি ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রথমে করম আলী মোড় থেকে একটি র্বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার কালেমা চত্তরে এসে শেষ হয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশ করেন উপজেলা বিএনপি ও পৌরসভার নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে দোহার উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মেছের বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে ২ হাজার মানুষকে হত্যা করেছে তেমনি ভাবে আওয়ামীলীগ যদি আবার মানুষের ক্ষতি করার চেষ্টা করে, বাসে অগ্নিসংযোগ করে, নৈরাজ্য করে তাহলে বাংলার মাটি থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলা হবে।
পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুস বলেন, আওয়ামীলীগ একটা জঙ্গি সংগঠন, তাদের রাজনীতি করার কোন অধিকার নাই। ইতোমধ্যে সন্ত্রাসী বিরোধী আইনে আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ করা আছে।দোহারে নিষিদ্ধ দল সন্ত্রাসী কার্যক্রম করার জন্য গোপন প্রস্তুতি নিচ্ছে, এই বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোন নৈরাজ্য করলে তাহলে আমরা তা প্রতিহত করবো। আওয়ামী লীগের নিরীহ কর্মী যারা আরামে আছেন তারা কোন উসকানিতে পা দিয়েন না, বিদেশে পলাতক নেতাদের কথায় উসকানিতে পা দিলে শান্তিতে থাকতে পারবেন না। নিষিদ্ধ আওয়ামীলীগের অপতৎপরতা রুখতে উপজেলা ও পৌরসভা বিএনপি’র নেতাকর্মীরা সবসময় রাজপথে থাকবে।
এসময়ে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মেছের পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুস, উপজেলা সহ-সভাপতি নুরুল ইসলাম বেপারী, সাধারন-সম্পাদক মো.মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৫:২৮:২৯ ১ বার পঠিত | ● দোহার ● বিএনপি ● বিক্ষোভ ● মিছিল