ঢাকা    বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
কাঁঠালিয়ায় গাঁজাগাছসহ আটক ১ তারাকান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা চাটমোহরে মাদ্রাসায় রাতেও উড়ল জাতীয় পতাকা! কাঁঠালিয়ায় অশীতিপর বৃদ্ধা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সড়ক দুঘর্টনায় ইউপি মেম্বার নিহত কাউখালীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের অপপ্রচার বন্ধে দোহারে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও পথসভা ক্ষমতার দাপটে জমি দখলের চেষ্টা, নিরাপত্তা চাইলো ভুক্তভোগী পরিবার আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানবন্ধন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬


ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

‎কুষ্টিয়া: ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ১০মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত ব্যক্তির নাম মনির হোসেন (২১)। তিনি ট্রাকের হেলপার ছিলেন। সে বগুড়ার সারিয়াকান্দি এলাকার সুরুজ আলীর ছেলে।

‎প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে শ্যামলী পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা লালন শাহ সেতুগামী পাটের বস্তা বোঝাই ট্রাক পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ১০মাইল নামক স্থানে এলে তার সামনের চাকা ফেটে যায়। ফলে ট্রাকটি মুহূর্তেই নিয়ন্ত্রণ হারায় এবং দুই পরিবহনের সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় ৩জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসময় দুর্ঘটনাস্থলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

‎এলাকাবাসী জানায়, স্থানটিতে মাঝে মধ্যেই সড়কে দুর্ঘটনা হয়, প্রাণহানির ঘটনা ঘটে। কিন্তু দৃশ্যমান কোনো প্রতিকার নেই।

‎ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করি এবং হাইওয়ে থানাকে বিষয়টি অবগত করি।

‎কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, সকালে পাবনা-কুষ্টিয়া হাইওয়ের ১০ মাইলে শ্যামলী পরিবহন ও মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান। লাশ স্বজনদের বুঝিয়ে দিয়ে আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৬:৩১   ২ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
ভেড়ামারায় বিএনপি ও অঙ্গসংগঠনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মোটরসাইকেল শোডাউন
ভেড়ামারায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি,৩০ হাজার টাকা জরিমানা
সাবেক মেম্বারকে প্রাণনাশের হুমকি, বিএনপির পার্টি অফিস ভাঙচুর
ভেড়ামারায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার



আর্কাইভ