ঢাকা    বুধবার, ২৪ জুন ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কাউখালীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬


কাউখালীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পিরোজপুর: কাউখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কাউখালী উপজেলা শাখার সদস্য মোঃ হাফিজুর রহমানকে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়,সোমবার দিবাগত রাতে কাউখালী থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার (২৩ জুন) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কাউখালী থানা পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রাপ্ত তথ্য ও আইনগত ভিত্তির আলোকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৯:৫৬   ৮ বার পঠিত  |