ঢাকা    বুধবার, ২৪ জুন ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় অশীতিপর বৃদ্ধা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাঁঠালিয়ায় অশীতিপর বৃদ্ধা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬


কাঁঠালিয়ায় অশীতিপর বৃদ্ধা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি: কাঁঠালিয়ায় মোহিনী দেউরী নামের অশীতিপর এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (২২ জুন) রাতে উপজেলার সদরের উত্তর আউরা গ্রামের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোহিনী দেউরী (৮৫) ওই গ্রামের মৃত্যু নগেন্দ্র নাথ দেউরীর স্ত্রী ছিলেন। তিনি মানুষিক ভারসাম্যহীন বলে জানান তার স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে। স্থানীয় ইউপি মেম্বার নুরুল আলম মিলু জানান, সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল ওই নারী।

স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে পাচ্ছিলেন না। রাতে বাড়ীর পশ্চিম পাশের বাগানের একটি চালতা গাছের সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।

থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল বলেন, পরিবারে কারও কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাঁশ হস্তান্তর করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৭:২০   ৭ বার পঠিত  |